বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৯০০ বেসামরিক নাগরিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syriaসিরিয়ায় আইএসের বিরুদেধ মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ৯০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। প্রায় আড়াই বছর আগে ওই বিমান হামলা শুরু হয়। খবর পার্সটুডে

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩৩৯ নারী ও শিশুসহ ৮৭৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সিরিয়ার রাক্কা, হাসাকাহ, আলেপ্পো, ইদলিব ও দেইর আয-যোর প্রদেশে এসব হামলা চালানো হয়েছে।

দজলা নদীর তীরে অবস্থিত রাক্কা শহরটি ২০১৩ সালের মার্চ মাসে দখল করে নেয় আইএস।

মার্কিন নেতৃত্বাধীন এই কথিত জোট গত প্রায় আড়াই বছর ধরে হামলা চালিয়ে আইএসকে নির্মূল বা দুর্বল করতে পারেনি। উল্টো তাদের হামলায় যে ব্যাপক হারে নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে সে খবরই প্রকাশ পেল।

আরআর

<