সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নিউ ইয়র্কে বাংলাদেশি ব‌্যবসায়ীকে হত‌্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakir-khanনিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান বাড়িওয়ালার ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থ্রগস নেক এলাকার লগান এভিনিউয়ে বাসার সামনেই ৪৪ বছর বয়সী জাকির খানকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় বলে টহল পুলিশ সংবাদমাধ‌্যমকে জানিয়েছে।

সিলেটের ফেঞ্চুগঞ্জের সন্তান জাকির খান ব্রঙ্কসের পার্কচেস্টার রিয়েল এস্টেট কোম্পানি নামে একটি ব্রোকার প্রতিষ্ঠান চালাতেন। ১৩ বছর বয়েসী এক মেয়ে এবং দশ ও সাত বছর বয়েসী দুই ছেলেকে রেখে গেছেন তিনি।
গুরুতর আহত অবস্থায় রাতে জাকিরকে জ্যাকবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে অন্তত সাতটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ