সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ভয়াবহ তুষার ধসে আফগান-পাকিস্তানে নিহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afganআওয়ার ইসলাম: তুষার ধসে আফগান ও পাকিস্তানে গত দুইদিনে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। রবিবার দুই দেশের সীমান্ত এলাকায় ভারী তুষার ধসের কারণে এ হতাহতের ঘটনা ঘটে। আল-জাজিরা

কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আফগানিস্তানেই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির নুরিস্তান প্রদেশেই নিহত হয়েছেন ৫০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, কর্তৃপক্ষ এএফপি জানায়, উত্তর ও মধ্য আফগান প্রদেশে আরও ৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১৬৮ বাসা-বাড়ির ভয়াবহ ক্ষতি হয়েছে এবং শত শত গবাদিপশু মারা গেছে।

এদিকে, প্রতিবেশী দেশ পাকিস্তানে তুষার ধসে তিনজন শিশুসহ ১৩ মানুষ নিহত হয়েছেন। রবিবার উত্তর-পশ্চিমাঞ্চলের এই ঘটনায় ২২ বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ