শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শহীদ ওসমান হাদির নামে রাখা হলো যমজ সন্তানের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নিজের যমজ দুই পুত্রসন্তানের নাম রেখেছেন কক্সবাজারের এক ব্যক্তি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৪ নম্বর ওয়ার্ড শহর শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আমিনুল ইসলাম বলেন, আমাদের দীর্ঘদিনের স্নেহের কর্মী জহুর আলমের ঘরে মহান আল্লাহর রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তান জন্ম নিয়েছে। মা-বাবার অনুমতি নিয়ে শহীদ ওসমান হাদির নামানুসারে আমি তাদের নাম রেখেছি।

তিনি আরও জানান, যমজ দুই ভাইয়ের একজনের নাম রাখা হয়েছে ‘হাসান ওসমান’ এবং অন্যজনের ‘হোসাইন হাদি’। আধিপত্যবাদবিরোধী বিপ্লবের শহীদ এই বীরের নামে দুই নবজাতক সমাজে পরিচিত হবে– এটি তাদের কাছে বড় সৌভাগ্যের বিষয়।

শহীদ ওসমান হাদিকে ‘চিরকালের অনুপ্রেরণা’ উল্লেখ করে বাবা জহুর আলম বলেন, ‘শহীদ হাদি একটি ইতিহাস, আমরা তাকে কখনোই ভুলব না। উনার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পেরে আমি সত্যিই গর্বিত।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ