সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

চার্চে বিবাহ-বিচ্ছেদ অবৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

landscape-1460998522-gettyimages-578201051আওয়ার ইসলাম : ভারতের সুপ্রিম কোর্ট চার্চের বিবাহ-বিচ্ছেদকে অবৈধ ঘোষণা করেছে। ভারতের সর্বোচ্চ আদালত চার্চের ‘বিবাহ-বিচ্ছেদকে’ সুপ্রীম কোর্ট বৈধ বলে মানবে না বলে জানিয়ে দিয়েছে৷ বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এই দাবিতে যে পিটিশন দেওয়া হয়, তা খারিজ কর দেয়৷

আদালত পরিষ্কার জানিয়েছে, ভারতীয় বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী,  স্বীকৃতি প্রাপ্ত আদালতই এই বিবাহ বিচ্ছেদে সিলমোহর দিতে পারে৷ অর্থাৎ, কেউ যদি চার্চের বিবাহ-বিচ্ছেদের ওপর ভিত্তি করে পরবর্তীকালে আবার বিবাহ করে তাহলে তা অবৈধ বলে ধরে নেওয়া হবে৷

বহুজনকে এই বহুগামিতার জন্য আইনি মামলার সম্মুখীন হতে হয়েছিল৷ সে মামলার শুনানির সময় সরকার এই পিটিশনের বিরোধিতা করে৷ সরকারের পক্ষ থেকে বলা হয়, ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান ম্যারেজ অ্যাক্ট এবং ভারতীয় বিবাহ-বিচ্ছেদ আইন প্রথম থেকেই চালু রয়েছে৷ আর বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত মামলা এবং তার বিচার এদের মাধ্যমেই হওয়া উচিৎ৷

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ