বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

শপথ অনুষ্ঠানেই ট্রাম্পকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump8শপথ অনুষ্ঠানেই হত্যার হুমকি পেলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার এক নাগরিক তাকে হত্যার হুমকি দিয়ে টুইট করেছেন।

পুলিশ জানিয়েছে, টুইট বার্তায় ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া ওই নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মিয়ামি বিচ পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম ইএফই জানায়, ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে টুইটারে এক ভিডিও পোস্ট করার পর ৫১ বছর বয়সী ডোমিনিক জোসেফ পোপলোকে গ্রেফতার করা হয়েছে।

ভিডিও বার্তায় ডোমিনিক পোপলো বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে হবু প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি হত্যা করব।’

বুধবার বিচার বিভাগীয় কর্মকর্তারা জানান, পোপলোকে মিয়ামি আদালতে বিচারক মিনডি গ্লেজারের সামনে আনা হয়। পোপলো মানসিকভাবে সুস্থ আছেন কিনা তা পরীক্ষার জন্য নির্দেশ দেন তিনি। পোপলোর আইনজীবী শুনানিতে বলেন, তার মক্কেল মানসিকভাবে অসুস্থ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ