বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আজ দুটি বয়ানসহ কাল হেদায়েতি বয়ান ও মোনাজাত করবেন মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sad_ijtemaআওয়ার ইসলাম: টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার আজ দ্বিতীয় দিন। শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমা। আগামী কাল রবিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ৫২ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমার নিয়ম অনুযায়ী আজ সকাল দশটায় ওলামা হজরতদের উদ্দেশে খাস বয়ান অনুষ্ঠিত হবে। এতে বয়ান করবেন দিল্লির নিজামুদ্দীন মারকাজের মুরব্বির মাওলানা সাদ কান্ধলভী। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়াও আজ বাদ মাগরিব আম বয়ানসহ আগামী কাল হেদায়েতি বয়ান ও মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ।

গতকাল ইজতেমার আমিরে ফয়সাল ছিলেন তিনি। আজ এবং আগামীকালও তিনিই ইজতেমার আমিরে ফয়সাল থাকবেন বলে জানা গেছে।

শুক্রবার ইজতেমার ময়দানে বৃহত্তর জুমা অনুষ্ঠিত হয়েছে। মাত্র ১৭ টি জেলা এবারের ইজতেমায় অংশ নিলেও কানায় কানায় পূর্ণ দেখা গেছে ইজতেমা ময়দান। কোথাও তিল পরিমাণ জায়গা নেই।

ইজতেমায় এ পর্যন্ত ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। প্রচণ্ড শীত ও বার্ধক্যজনিত কারণে তারা মারা যান বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ