শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কোম্পানির বস এক রেটে বিক্রি করতে বলার পর এতে কমবেশি করা যাবে কিনা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mal_dokan_oshudhপ্রশ্ন: আমি একটি কোম্পানিতে চাকরি করি।বিভিন্ন কোম্পানির ওর্ডার নিয়ে কাজ করি। আমি একজন র্মাকেটিং কর্মকর্তা। আমাকে একটি কোম্পানির মাল তৈরির জন্য আমার কোম্পানি রেট দিয়েছে পিছ ৫ টাকা, আমি ঐ কোম্পানিকে রেট দিয়োছি ৬ টাকা। অতিরিক্ত এক টাকা আমার জন্য হালাল ববে কিনা?

উল্লেখ্য আমার এক টাকা থেকে ঐ কোম্পানির থেকে যার মাধ্যমে অর্ডার নেই তাকেও অর্ধেক দিতে হয়। না হলে আমাকে সে অর্ডার দিবে না।
তাকে দেওয়া না দেওয়া উভয় অবস্থার মাসয়ালা জানাবেন।

উত্তর: আপনি কোম্পানির নির্দিষ্ট বেতনভূক্ত চাকরিজীবী। আপনাকে মূলত রাখাই হয়েছে অন্য কোম্পানি থেকে কাজ পাইয়ে দিয়ে কোম্পানিকে ব্যবসায় সুযোগ করে দেয়া। সুতরাং আপনার জন্য কোম্পানি নির্ধারিত রেটের চে’ বেশি টাকায় কাজ নিয়ে তা কোম্পানিকে না জানিয়ে ভোগ করা জায়েজ হবে না। কারণ আপনার নেয়া কাজটি করবে কোম্পানির নির্ধারিত ব্যক্তিরা। যাদের বেতন-ভাতা দেয় কোম্পানি আপনি নয়। যেসকর সরঞ্জামাদী ব্যবহৃত হবে উক্ত বস্তটি প্রস্তুত করতে তার খরচও বহন করবে কোম্পানি। তাই কাজটির মূল মালিক কোম্পানি। এতে তাদের অনুমতি ছাড়া অন্য কারো মুনাফা অর্জনটা খিয়ানত হবে। অন্যায় হবে। তাই এ কাজটি কিছুতেই জায়েজ নয়।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ (29) অর্থাৎ হে মুমিনরা! তোমরা পরস্পরের মালকে অন্যায়ভাবে গ্রাস করনা, তবে ব্যবসায়িক পদ্ধতিতে পারস্পরিক সন্তুষ্টচিত্তে হল ভিন্ন কথা। {সূরা নিসা-২৯}

তবে আপনি যদি আপনার চাকরিকৃত কোম্পানির কাছ থেকে এভাবে অনুমোদন নিয়ে নেন, আপনি কোম্পানির নির্ধারিত রেটের চে’ বেশি যদি উসুল করতে পারেন, তাহলে কোম্পানি এতে অনুমোদন দিলে আপনার জন্য তা বৈধ হবে নতুবা নয়। আর আপনার জন্য যখন বৈধ হবে তখন তাকে দেয়াও বৈধ হবে। আর অনুমোদিত না হলে কারো জন্যই তা জায়েজ হবে না।

[সূত্র: আহলে হক মিডিয়া]

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ