বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শেষ হলো জোড় ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema2আওয়ার ইসলাম: রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির আসগারের মাধ্যমে মঙ্গলবার শেষ হয়েছে জোড় ইজতেমা। জোড় ইজতেমার আখেরি মোনাজাত করেছেন বিশ্ব তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরুব্বী ভারতের মাওলানা জমসেদ আলী

সূত্র মতে, এবার ৫ থেকে ৬ লক্ষাধিক মুসল্লি জোড় ইজতেমায় অংশ নেন। ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছিল ২ ডিসেম্বর।

সকাল ১১ টা ৩০ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা। দীর্ঘ ১৫ মিনিটের মোনাজাতে মানুষ আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। দেশ ও মানুষের কল্যাণ কামনা করে শেষ হয় মোনাজাত।

বিশ্ব ইজতেমা ময়দানের জিম্মাদার প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, চিল্লাধারী মুসল্লিদের দেশের প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাজে ছড়িয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মোনাজাত শেষে সবাই জিকিরের তালে তালে দেশের বিভিন্ন এলাকায় দাওয়াতের কাজে ছড়িয়ে পড়বেন। এরপর আগামী ১৩ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ