বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সোনার হরফে লেখা হলো পবিত্র কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran_goldenআওয়ার ইসলাম: স্বচ্ছ কালো সিল্কের উপর চক চক করছে কুরআনের হরফগুলো। সোনা ও রুপা দিয়ে লেখা। ১৬৪ ফুট সিল্কের উপর মূল্যবান ধাতু দিয়ে সম্পূর্ণ কুরআন লিখে ইতিহাস গড়েছেন আজারবাইজানের শিল্পী তুনজালে মেমেদজাদে।

পৃথিবীর সবচেয়ে পুরনো কুরআন নাকি লেখা হয়েছিল ভেড়ার চামড়ার উপর। ২০১৫ সালে সেই কুরআনের পাণ্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মালখানায়। এ নিয়ে তখন হৈ চৈ পড়ে যায়। এবার আরও একবার খবরের শিরোনামে কোরআন। সোনা ও রুপার হরফে সম্পূর্ণ কোরআন লিখতে তুনজালে মেমেদজাদের সময় লেগেছে প্রায় তিন বছর।

সিল্কের উপর সোনার হরফে কুরআন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। ১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কুরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামীয় শিল্পকলা। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। তিনি বলেন, সিল্ক দিয়ে তৈরি কুরআন কোনভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত আনেনি। কুরআনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে।

সূত্র: আনন্দবাজার

ourislam_rokomari


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ