শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

চীন, রাশিয়া নিয়ে তুর্কি প্রেসিডেন্টের নতুন জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardoganআব্দুল্লাহ বিন রফিক: ইউরোপিয় ইউনিয়নের প্রতি বেজায় ক্ষুব্ধ হয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন, তুরষ্ক ইউরোপিয় ইউনিয়নের সাথে গলায় গলায় অতটা ভাব দেখাতে আগ্রহী নয়। আমরা বরং রাশিয়া ও চীনকে সাথে নিয়ে  'ইউরেশিয়ান' গ্রুপ নামে একটি নতুন  জোট গঠন করতে পারি।

তুর্কি গণমাধ্যমের রিপোর্ট মোতাবেক এরদোগান বলেন,  তিনি ইতিমধ্যেই তার এই ভাবনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাথে আলোচনা করেছেন।
রাশিয়া ছাড়াও কাজাখিস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের সাথেও এ বিষয়ে আলোচনা করেছেন এরদোগান।
এ দুটি দেশই সাংহাই প্যাক্ট নামে একটি গ্রুপের সদস্য - যা হচ্ছেএকটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক জোট। এর অন্য সদস্যরা হচ্ছে চীন, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।
গত প্রায় এক দশক ধরে তুরস্ক  ইউরোপিয় ইউনিয়নে যোগ দেবার আশাবাদ ব্যক্ত করেছিলো। কিন্তু এ বছর জুলাই মাসে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থান ঘটনার পর ওই আলোচনা ঝিমিয়ে পড়ে।
ইউরোপের নেতাদের বক্তব্য, ওই অভ্যুত্থান প্রচেষ্টার পর এরদোগানের সরকার যে গ্রেফতার ও শুদ্ধি অভিযান শুরু করে - তা ইইউর সদস্য হওয়া এবং ভিসা-মুক্ত চলাচলের আলোচনার যে সব আবশ্যিক পূর্বশর্ত রয়েছে, তার লংঘন বলে বিবেচিত হতে পারে।

সূত্র: ডেইলি পাকিস্তান ডট কম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ