বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

নিপীড়নে নিঃশেষ হওয়ার পথে মিয়ানমারের মুসলিম সম্প্রদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ruhingaআওয়ার ইসলাম: মিয়ানমারের কয়েকশ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। সেনা সদস্যদের কঠোর দমনপীড়নে তারা বাধ্য হয়ে শিশুদের নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশে ঢুকতে চাচ্ছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশী কর্মকর্তারা জানান, পালানোর সময় বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

গোলযোগপূর্ণ রাখাইন রাজ্যে সামরিক অভিযানকালে অন্তত ১শ ৩০ জন নিহত হয়েছে। রাজ্যটির অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু রাখাইন মুসলিম।

অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, রোহিঙ্গা পল্লীর কয়েকশ বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়েছে।

তবে সরকার এই অভিযোগ নাকচ করে দিয়েছে। বিদেশী সাংবাদকিদেরও ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না।

রাখাইন রাজ্যে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাস করে। দেশটির সরকার রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। দেশটির জনগণ রোহিঙ্গাদেরকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী মনে করে।

গত মাসে সমন্বিত হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর রাজ্যটির বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে উত্তেজনা তীব্র হয়। পুলিশ ওই হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করছে।

ওই ঘটনার পর সৈন্যরা রাখাইন রাজ্যের বেশ কিছু অংশ অবাধ চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং সেখানে ত্রাণকর্মী ও স্বাধীন পর্যবেক্ষকদের যেতে দেয়া হচ্ছে না।

এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংস হামলায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে।

অং সান সুকি’র সরকার রাখাইন রাজ্যের সমস্যা খতিয়ে দেখতে একটি সরকারি কমিশন গঠন করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ