সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

২০ রাজ্যে জয়ী ট্রাম্প, ১২টিতে হিলারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

america-voteআওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩২টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ২০টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প এবং ১২টিতে হিলারি। ওহাইওসহ গুরুত্বপূর্ণ চারটি রাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প।

এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ২ ভাগ ভোট। অপরদিকে হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৭ দশমিক ৭ ভাগ ভোট।

নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৯ ভাগ ভোট। আর হিলারি পেয়েছেন ৪৫ দশমিক ৯ ভাগ ভোট।

নর্থ ক্যারোলিনাতেও এগিয়ে ট্রাম্প। সেখানে ট্রাম্পের মোট ভোট ৫০ দশমিক ৫ ভাগ এবং হিলারির মোট ভোট ৪৬ দশমিক ৯ ভাগ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হচ্ছে ওহাইও। এখানে ট্রাম্প পেয়েছেন ৫৩ দশমিক ৪ ভাগ ভোট এবং হিলারি পেয়েছেন ৪২ দশমিক ২ ভাগ ভোট।

এদিকে, ভার্জিনিয়ায় এগিয়ে আছেন হিলারি। সেখানে তিনি পেয়েছেন ৪৮ দশমিক ১ ভাগ ভোট আর ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ৮ ভাগ ভোট।

পেনসিলভানিয়াতেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন হিলারি। সেখানে ট্রাম্প পেয়েছেন ৪৪ ভোট এবং হিলারি পেয়েছেন ৫২ দশমিক ৬ ভাগ ভোট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ