মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

হবিগঞ্জ ইকরা স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masud-kadirআওয়ার ইসলাম: প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীকে গড়ে তোলার আহ্বান জানিয়ে ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল সাংবাদিক মাওলানা মাসউদুল কাদির বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে গঠন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগী নিজেকে চিনতে পারে। সে দিক থেকে সবাইকে প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়।

শনিবার দুপুরে ইকরা বাংলাদেশ, হবিগঞ্জ আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতার প্রতি শিশুদের উৎসাহিত করে মাসউদুল কাদির বলেন, ‘প্রতিযোগিতায় যদি শিশুদের হৃদয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে একটি দাগও কাটে তাহলেই আমরা সার্থক।’

মাওলানা শেখ শরিফ হাসানাতের পরিচালনায় আরও বক্তব্য দেন মুফতি আনওয়ার আমির, আবুল কাসেম, মুফতি জুলকার নাইন, মাওলানা যোবায়ের মাদানী, মাস্টার জমির উদ্দীন প্রমুখ।

কোরআন তেলাওয়াত, মুখস্থ হাদিস, বাংলা বক্তৃতা, বাংলা ও ইংরেজি কবিতা পাঠ বিষয়ে শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যারা এখনো স্কুলে আসেনি এমন বাচ্চাদের জন্যও স্পেশাল এক আয়োজন। আনুষ্ঠানিকভাবে পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে পুরুষ অভিভাবকরা ইতিবাচক মতামত পেশ করেন এবং মহিলা অভিভাবিকারা লিখিতভাবে তাদের মতামত উপস্থাপন করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ