মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলাম শ্রেণী বৈষম্য সমর্থন করে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami-sromikআওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল চেয়ারম্যান ও ইসলামী শ্রমিক আন্দোলনের নবগঠিত ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম কবির বলেছেন, রাসুল সা. শ্রম বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করেছেন। ইসলামে ধনী দরিদ্র, উচু নিচু, জাত পাতের ভেদাভেদ নেই। ইসলাম শ্রেণী বৈষম্য সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামে কোন হালাল শ্রমই অমর্যাদাকর নয়, বরং মর্যাদার বিষয়। ইসলামই একমাত্র শ্রমিকের স্বার্থ পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছে এবং তাদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে। রাসূল সা. শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগেই তার মজুরী দিয়ে দিতে বলেছেন।
ইসলামী শ্রমিক আন্দোলনের নবগঠিত ভান্ডারিয়া সাংগঠনিক জেলা কমিটির উদ্ধোধনী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শহিদুল ইসলাম কবির বলেন, শ্রম দিয়ে জীবিকা অর্জনের প্রতি গুরুত্ব প্রদান করে রাসুল সা. বলেছেন, ‘কারও জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য বা খাদ্য আর নেই। আল্লাহর নবী দাঊদ আ. ও নিজ হাতের কামাই খেতেন’। ইসলাম সবসময়ই মানুষকে হালাল শ্রমের প্রতি উৎসাহিত করে পবিত্র কুরআনে বলা হয়েছে ‘অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহ্র অনুগ্রহ তালাশ কর ও আল্লাহ্কে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।’
তিনি আরো বলেন, শ্রমিকের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। রাসূলুল্লাহ সা. বলেছেন আল্লাহ ক্বিয়ামতের দিন তিন ব্যক্তির প্রতিপক্ষ হবেন প্রথমত যে আল্লাহর নামে কোন চুক্তি করে তা বাতিল করেছে। যে ব্যক্তি কোন স্বাধীন মানুষকে বিক্রি করেছে এবং যে শ্রমিকের দ্বারা পুরোপুরি কাজ আদায় করে নিয়েছে, কিন্তু তার পারিশ্রমিক প্রদান করেনি।
ভান্ডারিয়া সাংগঠনিক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক জেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সোলায়মান মিয়া, জেলা যুগ্ম আহবায়ক মাওলানা হাবিবুর রহমান, সদস্য সচিব হাফেজ সুলতান আহমদ, মো: মোখলেছুর রহমান, মাওলানা মো: ইকবাল শিকদার, হাফেজ মো: মাসুম বিল্লাহ,মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ, মো: আব্দুর রহিম প্রমূখ।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ