বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পাকিস্তান-ভারত সীমান্তে ফের গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-ind-borআওয়ার ইসলাম : কাশ্মীর সীমান্তে আবারও পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করছে, ভোর চারটার দিকে বাঘসার ও সামাহনি সেক্টরে ভারতীয় সেনারা গুলি ছোঁড়ে এবং এর জবাবে পাকিস্তানও গুলি ছুঁড়েছে।

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে, আজ সকালের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নওসেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি নিক্ষেপ করেছে পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনারাও গোলাগুলি শুরু করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাবর্ষণ চলছিল। তবে এই গুলি বিনিময়ের ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ