বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পাকিস্তানে সর্বদলীয় বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oi-pak-sob-copyআওয়ার ইসলাম : কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার ভেতরে সর্বদলীয় বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৈঠকে কাশ্মির ও পাকিস্তানের জনগণকে এক ও অবিচ্ছেদ্য বলে মন্তব্য করেন তিনি। নওয়াজ শরীফ তার ভাষায় বলেছেন, কাশ্মিরি জনগণের আন্দোলনকে ভারতীয় বর্বরতার মাধ্যমে দমন করা যাবে না।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন ও এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী ইসহাক দার, প্রধান বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান, মুত্তাহিদা কওমি মুভমেন্টের নেতা ফারুক সাত্তার, পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের নেতা শাহ মেহমুদ কোরেশি ও শিরিন মাজারি এবং জামায়াতে ইসলামের আমির অধ্যাপক সিরাজুল হক উপস্থিত ছিলেন। বৈঠকে নওয়াজ শরীফ বলেছেন, ‘কাশ্মির ও পাকিস্তানের জনগণকে আলাদা করা যাবে না এবং আন্তর্জাতিক অঙ্গনের কোনো ফোরামে আমরা কাশ্মিরের জনগণের দুর্দশার কথা তুলে ধরতে বাদ দেব না।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ