সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম মাদরাসা শিক্ষার্থী আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhabiআওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অধীনে ২০১৬-১৭ সেশনের মানবিক শাখা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় প্রথম হয়েছেন মাদরাসা বোর্ড থেকে দাখিল ও আলিম পাস করা শিক্ষার্থী আবদুল্লাহ মজুমদার। তিনি ২০০ নম্বরের মধ্যে পেয়েছেন ১৮৫।

আজ সোমবার সন্ধ্যায় ৬টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর এ শাখায় পাসের হার ১১ দশমিক ৪৩ শতাংশ।

উপাচার্য জানান, এ বছর খ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৬১৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৩ হাজার ২৫৫ জন। মোট পাস করেছে তিন হাজার ৮০০ জন শিক্ষার্থী। অনুত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৫৭৬ জন। এ ছাড়া ওএমআর শিট বাতিল হয়েছে ৮৭৯ জনের।

ফলাফল জানতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে DU<>KHA<> roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৯ অক্টোবর বিকেল  ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে সাবজেক্ট চয়েজ ফরম (এসআইএফ) পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিস থেকে কোটার ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। আর ‘খ’ ইউনিটের  বিষয় মনোনয়নের সাক্ষাৎকার আগামী ১৬ অক্টোবর শুরু হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ