বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

ইন্টারনেটে আসছে ‘হিজাবি ইমোজি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hijabi-imojiআওয়ার ইসলাম: ১৫ বছর বয়সী এক সৌদি কিশোরী 'হিজাব ইমোজি' তৈরির প্রস্তাব এনেছেন। জার্মানিতে বাসরত রৌফ আলহুমেধি নামের ওই কিশোরী তার প্রস্তাবটি ইউনিকোড কনসোর্টিয়ামে পাঠিয়েছেন। ইউনিকোড কনসোর্টিয়াম একটি অলাভজনক কর্পোরেশন যারা নতুন ইমোজি তৈরির অনুমোদন দিয়ে থাকে।
স্কুল-ছাত্রী রৌফের এই প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছেন অনলাইন কথোপকথন ফোরাম রেড্ডিট এর সহ-প্রতিষ্ঠাতা এলেক্সিস অহানিয়া। রৌফের প্রস্তাবনা অনুমোদন পেলে ২০১৭ সালে পাওয়া যাবে এই নতুন ধরনের ইমোজি।
প্রস্তাবনায় রৌফ উল্লেখ করেছেন, 'প্রায় ৫৫০ মিলিয়ন মুসলিম নারী হিজাব পরে থাকেন। কিন্তু এই 'বিপুল সংখ্যক মানুষ'-এর জন্য কি-বোর্ডে কোনো একক স্পেস নেই।'
হোয়াটসঅ্যাপে এক বন্ধুর সাথে চ্যাটের সময় নিজেকে উপস্থাপনের উপযুক্ত ইমোজি না পেয়ে 'হিজাব ইমোজি'-এর ধারণা মাথায় আসে রৌফের।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ