সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

চার বছরে চা-সিঙ্গাড়ায় খরচ প্রায় ৯ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। চার বছরে তার সরকারের চা-সিঙ্গাড়ার খরচ হয়েছে প্রায় ৯ কোটি টাকা। নিজে এমনটা স্বীকার করেছেন একটি চিঠির উত্তরে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত সপ্তাহে বিধানসভায় বিজেপি নেতা সুরেশকুমার খান্নার প্রশ্ন করে জানতে চান, শপথ গ্রহণের পর থেকে গত ৪ বছরে জলখাবারের খাতে কত টাকা খরচ করেছে সরকার। তার উত্তরেই চিঠি লেখেন অখিলেশ। খরচ করার তালিকায় সকলের ওপরে রয়েছেন অরুণ কুমারি কোরি। এই খাতে তিনি ২২ লাখ ৯৩ হাজার ৮০০ টাকা খরচ করেছেন। তাঁর খুব কাছেই রয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী আজম খান এবং শিশুকল্যাণ এবং প্রাথমিক শিক্ষামন্ত্রী কৈলাশ চৌরাসিয়া। তাঁরা যথাক্রমে ২২ লাখ ৮৬ হাজার ও ২২ লাখ ৮৫ হাজার টাকা খরচ করেছেন। সব থেকে কম খরচ করার তালিকায় রয়েছেন এক বছর মন্ত্রী থাকা শাদাব ফাতিমা। তিনি এক বছরে ৭২ হাজার ৫০০ টাকা খরচ করেছেন।

২০১২-র ১৫ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন অখিলেশ যাদব। সে দিন থেকে ২০১৬-র ১৫ মার্চ পর্যন্ত আপাতত এই হিসাব পাওয়া গেছে। যদিও চিঠিতে অখিলেশ স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্যের মধ্যে ২৫০০ টাকা এবং রাজ্যের বাইরে প্রতিদিন ৩০০০ টাকা খরচ করতে পারেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘যদিও টাকার অঙ্ক দেখতে বড় লাগছে, তবে এর মধ্যে কোনো কিছুই মন্ত্রীরা নিজেদের জন্য খরচ করেন না। সরকারি মিটিং এবং মন্ত্রীদের নির্বাচন ক্ষেত্র থেকে সাহায্যের জন্য আসা ব্যক্তিদের জন্য এই টাকা খরচ করেন তারা।’ সূত্র : ইন্ডিয়া টিভি।

এজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ