সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

প্রথম দিনই অভিবাসীদের বের করে দেয়ার ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

donald-trump-angry11 copyআওয়ার ইসলাম : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারো বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে শপথ নেয়ার পরপরই আমেরিকা থেকে ‘অবৈধ অভিবাসীদের’ বের করে দেয়া কাজ শুরু করবেন।

আইওয়ার এক নির্বাচনী সভায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘প্রথম দিনেই আমি দেশ থেকে অবৈধ অপরাধী অভিবাসীদেরকে দ্রুত বের করে দেয়ার কাজ শুরু করব।’ ওবামা-ক্লিনটন প্রশাসন মার্কিন সম্প্রদায়ের মধ্যে লাখ লাখ অবৈধ অপরাধী অভিবাসী ছেড়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেছেন, যেসব ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমেরিকায় অবস্থান করছেন তাদেরকেও বহিষ্কার করা হবে। এ ধরনের লোকজনকে চিহ্নিত করে দ্রুত বহিষ্কারের জন্য বিশেষ ব্যবস্থা চালু করবেন বলেও তিনি ঘোষণা দেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে তিনি দেয়াল নির্মাণ করবেন।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ