সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সৌদি গ্রান্ড মুফতির প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nk-756 copy

ফারুক ফেরদৌস : তেলের দাম কমে যাওয়ার কারণে সৌদি আরবে মন্দা চলছে। কোম্পানিগুলো শ্রমিকদের বেতন ভাতা আদায় করছে না। অনেক কোম্পানিতে কয়েক মাস ধরে শ্রমিকরা বেতন ভাতা পায়নি। শ্রমিকরা উপোষ থাকছে এমন খবরও পাওয়া যাচ্ছে।

এই জুলুমের বিরুদ্ধে সরব হয়েছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ। সৌদি গেজেটের এক রিপোর্টে জানা যায়, শেখ আবদুল আজিজ বলেছেন, চাকরির চুক্তিনামায় কোম্পানিগুলো এই অঙ্গিকার করে যে প্রত্যেক মাসে শ্রমিকদের বেতন পরিশোধ করবে। তাই বেতন না দেয়াটা অন্যায়।

‘মজদুরদের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও’ এই হাদিস উল্লেখ করে শেখ বলেন, বেতন ভাতা না দেয়ার ভয়াবহ প্রভাব এই শ্রমিক ও তাদের পরিবারের ওপর পড়বে। এর খারাপ প্রভাব থেকে সৌদি আরবও মুক্ত থাকতে পারবে না।

বেতন না পেয়ে এই শ্রমিকরা অপরাধপ্রবণ হয়ে ‍উঠতে পারে এমন আশংকাও ব্যক্ত করেন শেখ আব্দুল আজিজ।

এর দুইদিন আগে পাকিস্তানের এক শ্রমিক ছয়মাস বেতন না পেয়ে আত্মহত্যা করে।

সূত্র : ডেইলি পাকিস্তান

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ