শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marrigeমুফতি আবু সাঈদ জোবায়ের: সময়ের বিবর্তনে অনেক কিছুই বদলেছে আধুনিক যুগের বিরাট আয়োজনের বিয়ে শাদীর ধরনও বদলেছে শহুরে জীবনে কোর্ট ম্যারেজসহ নানা ধরনের স্বল্পপরিসর বিয়ের প্রবণতা হু হু করে বাড়ছে শুধু বর কনের পছন্দের অনেক বিয়েতে সাক্ষীও থাকছে না। সে ক্ষেত্রে অনেকে বলেন, আল্লাহ কে সাক্ষী রেখে বিয়ে করেছি। প্রশ্ন হল আল্লাহ কে এভাবে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি?

ইসলাম বলছে সাক্ষী ছাড়া এভাবে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে না।

হযরত ইবনু আব্বাস রা. হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হল ব্যভিচারিনী- যারা সাক্ষী ছাড়া নিজেরাই নিজেদের বিবাহ করে নেয়। তিরমিজি, হাদিস নং, ১১০৩

তাই কোন সাক্ষী ছাড়া এভাবে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে সংঘটিত হবে না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অন্তত দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতে তাদেরকে শুনিয়ে ইজাব কবুল হওয়া আবশ্যক। অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না।

-ইলাউস সুনান ১১/১৭; জামে তিরমিজি ১/২১০; ফাতহুল কাদির ৩/১১০; আলবাহরুর রায়েক ৩/৮৭; আদ্দুররুল মুখতার ৩/২

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ