সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

‘নামাজ সবগুলো পড়তে না পারলেও চেষ্টা করি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tipsbhandar.com-joyaনিজস্ব প্রতিবেদক : ‘আমি অবশ্যই বিলিভার। তবে এক্সট্রিমিস্ট নই। নামাজ সবগুলো পড়তে পারি না। কিন্তু চেষ্টা করি। নামাজ ইজ আ কাইন্ড অফ প্রপার মেডিটেশন। ওর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। মন থেকে চাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে।’
ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্ত্রাস বনাম ইসলাম, ক্যারিয়ার, অভিনয়সহ নানা বিষয়ে কথা বলার সময়  এ কথা বলেন অভিনেত্রী ।

সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি হামলা প্রসঙ্গে জয়া বলেন, ওরা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে। ইসলামের কদর্যতা দেখাচ্ছে! যেটা ওরা বলছে, যেটা করছে, সেটা তো ইসলাম নয়। এখানে ইসলামকে বিকৃত করা হচ্ছে। কিন্তু যথার্থ যে ইসলাম, সেটা দিয়েই প্রতিরোধ গড়ে তোলা যায়। ইসলাম অদ্ভূত সুন্দর একটা ধর্ম।

তিনি বলেন, আমাদের মতো দেশে মানুষের ধর্মবিশ্বাসের প্রয়োজন রয়েছে। কিন্তু এই কদর্যতা ইসলাম নয়। যথার্থ ইসলাম বিপরীত কথা বলে। ইসলামের সবচেয়ে বড় শক্তি, মানুষের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নেই। মসজিদে একজন আমির আর গরিব পাশাপাশি বসে। আমাদের ধর্মে একই থালা থেকে ভাত খাওয়ার উদাহরণ রয়েছে। ইসলামের মূল শক্তি কিন্তু সেই জায়গাতেই। আল্লাহর সামনে দাঁড়িয়ে সকলে এক। একজন বাচ্চা বা ভিখিরির কোনো ফারাক নেই। ইসলামের যে সারমর্ম, সেটাই নতুন প্রজন্মকে বোঝানো দরকার।

তিনি বলেন, বাংলাদেশ এমন একটা জায়গা, সেখানে এমন চিত্রও দেখলাম, ইদের জামাত হচ্ছে, ৪০ জন হিন্দুধর্মের ইয়ং ছেলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, মুসলিমরা নামাজ পড়ছে। এরচেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। আমরা কিন্তু আক্ষরিক অর্থেই সেক্যুলারিজম-এ বিশ্বাস করি। বিদেশিদের ভগবানের চেয়েও বেশি মনে করি। কিছু জিনিস ঘটছে...সেটা দুর্ভাগ্য। কিন্তু বাংলাদেশে শাহবাগ আন্দোলনও হয়েছে। যে উদাহরণ পৃথিবীর অনেক জায়গাতেই নেই!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ