সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

ইসলামী লেখক ফোরামের ইফতার মাহফিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lekhok foramঢাকা : ইসলামী ধারার তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলে এই ইফতারের আয়োজন করা হয়েছে। এতে শতাধিক লেখক-সাহিত্যিক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সাম্প্রতিক মারা যাওয়া লেখক আলেমদের মাগফেরাত এবং অসুস্থ আলেম লেখকদের জন্য বিশেষ দোয়া করা হবে।

এদিকে ইসলামী লেখক ফোরাম পবিত্র রমজানে রাজধানীর দারুল উলূম কাকরাইলে ২০ দিনব্যাপী লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা করছে। আগামী রোববার এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩২ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে লেখালেখি ও সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ নিচ্ছে। সমাপনী অনুষ্ঠানে তাদের সনদ প্রদান ও পুরস্কৃত করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি যাত্রা করে। সারা দেশের দুই শতাধিক লেখক এই সংগঠনের সদস্য। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় এই সংগঠনের কার্যক্রম রয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ