সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

 ইরাকে দূতাবাস খুলবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi3জাকারিয়া হারুন :  সৌদি আরব এবং ইরাকের মাঝে সুসম্পর্কের চুক্তির ভিত্তিতে রিয়াদ বাগদাদে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা  সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দু দেশের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে। এক দেশ অন্য দেশের পাশে থাকবে।’

আল আরাবিয়া ডটনেটের রিপোর্ট অনুযায়ী, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ প্রতিনিধি দল এ সপ্তাহ ইরাক যাবে। সেখানে তারা ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবে। তারপর সৌদি প্রতিনিধি দল দূতাবাসের জন্য উপযুক্ত জায়গা এবং ভবন নির্দিষ্ট করবে।

যতো দ্রুত সম্ভব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদে রাষ্ট্রদূত  নিয়োগ দিবে। যেন দু দেশের  রাষ্ট্রীয় সম্পর্ক পূর্বের ন্যায় বন্ধুত্বপূর্ণ থাকে।

সূত্র : আল আরাবিয়া

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ