সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

২৫ দিনব্যাপী কুরআন শিক্ষক প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

markaj copyনিজস্ব প্রতিবেদক : মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজ শিক্ষকদের নিয়ে ২৫ দিনব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার কোর্স উদ্বোধন করেন প্রধান প্রশিক্ষক উস্তাজুল হুফ্ফাজ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী।

উদ্বোধনী কোর্সে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজে কুরআনরা। প্রধান অথিতির বক্তব্যে হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী বলেন, দেশ বিদেশে বিভিন্ন শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ হয়ে থাকে কিন্তু সহি কুরআন চর্চার উপর বাংলাদেশে হাফেজদের জন্য হুফফাজুল কুরআন ছাড়া কোনো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই বললেই চলে।মারকাজুত তাহফিজ সেই সংকট পূর্ণ করার চেষ্টা করছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ২৫ দিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে দেশের প্রখ্যাত-প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহি কুরআন তেলাওয়াতের ওপর প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে সহি কুরআন চর্চার প্রসারকে আরো সামনে এগিয়ে নিবে বলে আমাদের বিশ্বাস।

উল্লেখ্য, ১ রমজান শুরু হওয়া কোর্সটি চলবে ২৫ রমজান পর্যন্ত। এছাড়াও মারকাজুত তাহফিজের উদ্যোগে বছর ব্যাপী বিভিন্ন কোর্স অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১ রমজান থেকে ২৫ রমজান, ঈদুল ফিতরের ২ দিন পর থেকে ৭ দিন ও ৪১ দিন এবং ঈদুল আজহার পরের দিন থেকে ৭ দিন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ