মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

অনলাইন নীতিমালার ওপর মতামত গ্রহণের সময় বৃদ্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

onlineজাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ এর খসড়ার ওপর মতামত আগামী সাত কর্মদিবস পর্যন্ত গ্রহণ করবে তথ্য মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত জানাতে চাইলে লিখিতভাবে মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠাতে হবে। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার ওপর অংশীজনদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাপ্ত মতামত নিয়ে তারা আরেক দফা বৈঠক করবেন।

এর আগে ২০১৫ সালের ২১ জুলাই সকলের মতামতের জন্য উন্মুক্ত রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালাটির খসড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মফিজুর রহমান, বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ