রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৪ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দান করলেন খ্যাতিমান মুসলিম তারকা সালাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে নিজের শহরের স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স দান করলেন মিশরের তারকা ফুটবলার মোহামেদ সালাহ।

মিসরের গার্বিয়ার নাগরিকের জন্য এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার হবে। স্থানীয় মেয়র তারেক রাহমি সালাহর দেয়া অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহামেদ সালাহর বাবা, গার্বিয়ার ইনস্টিটিউটের প্রধান ডা.ম্যাগডি আওয়াদ ও গার্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ডা.আবদেল নাসের হিমিদা প্রমুখ।

মিসরের গার্বিয়ায় ৩০ হাজার লোকের বসবাস। স্থানীয় রোগীদের সুবিধার কথা চিন্তা করেই ৬ লাখ মিশরীয় পাউন্ড বা ৩৭ হাজার ২০০ ডলার খরচ করে অ্যাম্বুলেন্সটি দান করেন সালাহ।

নাগ্রিগ গ্রামের মেয়েদের পড়াশোনার জন্য অনেক পথ পারি দিয়ে স্কুলে যেতে হয়। মেয়েদের পড়াশুনার সুবিধার জন্য ২০১৮ সালে নাগ্রিগ গ্রামে একটি বালিকা বিদ্যালয়ের বিল্ডিংয়ের অর্থায়ন করেন এ তারকা ফুটবলার।

গার্বিয়ার মানুষের খাবার পানির ব্যবস্থা করার লক্ষ্যে একটি জমিও কিনেছেন সালাহ। লিভারপুলের এ তারকা উইঙ্গার এর আগে নিজের গ্রামের রোগীদের সুবিধার্থে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী দিয়েছেন। অসহায় মানুষকে আর্থিক সহযোগিতার জন্য একটি দাতব্য ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেছেন।

সালাহ ছোট বয়সে যে স্কুলে লেখা পড়া করেছেন সেই স্কুলের ছাত্ররা যাতে শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলায় পরদর্শী হতে পারে সে জন্য একটি ফুটবল মাঠ এবং জিম তৈরির জন্য আর্থিক সহযোগিতা করেন। গত বছর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটকে ৫ মিলিয়ন মিশরীয় পাউন্ড অনুদান দিয়েছেন সালাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ