বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ডা. জাফরুল্লাহ চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেছেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও গবেষক ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরোগ্য কামনা করেছেন ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি দেশের মানুষের চিকিৎসাসেবা দেয়ার জন্য অক্লান্ত মেহনত করে তার পৃষ্টপোষকতায় একদল গবেষক করোনার কিট আবিস্কার করেছেন। অবশেষে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে সুস্থ করে দিন, আমীন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্নদেশ গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিট পরীক্ষা করার অমুমোদন দিলেও বাংলাদেশ সরকার এখনো তার কিট পরীক্ষা করার অনুমোদন না দেয়া দুঃখজনক। জনগণ জানতে চায় কোন অজ্ঞাত কারণে সরকার এখনো গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিট দিয়ে করোনা পরীক্ষার অনুমতি দেয়নি? দেশের এই ক্লান্তিলগ্নে গণস্বাস্থ্য কেন্দ্রের আবিস্কৃত কিট পরীক্ষা করে উত্তীর্ণ হলে কাজে লাগানো যেতে পারে।

চরমোনাই পীর বলেন, আমি মহান আল্লাহর কাছে করোনা ভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর আশুসুস্থতা কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ