মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আল হাইআতুল উলইয়ায় জামিআ রাব্বানিয়ার অসাধারণ ফলাফল ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত আহতের সংখ্যা জানাল ইসরায়েল ৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা

রাজশাহীর ২০ শতাংশ আম 'খেয়ে নিল' আম্পান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘুর্ণিঝড় আম্পান রাজশাহীতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমের। বাগানগুলোর প্রায় ২০ শতাংশ আম ঝরে গেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

রাত ১২ টার পর থেকে জেলার চারঘাট, পুঠিয়া ও বাগমারা উপজেলার উপর দিয়ে ব্যাপক তান্ডব চালায় আম্পান। এতে করে এসব এলাকার সিংহভাগ আম ঝরে যায়।

বেশকিছু এলাকায় গাছপালা ভেঙ্গে পড়ে। মাঠের পাকা ধান শুয়ে পড়ে। নিচু জমির ধান বৃষ্টির পানিতে ডুবে যায়।

রাজশাহীর বিনোদপুর এলাকায় অবস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তারা ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ২ টা ৫৫ থেকে ২ টা ৫৮ মিনিটে ৫৯ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।

জেলা প্রশাসক হামিদুল হক জানান, জেলার আমের ২০ শতাংশ ঝরে গেছে। ধান শুয়ে পড়লেও তেমন ক্ষতি হবে না। অন্যান্য ক্ষতি নিরুপণের কাজ চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ