রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মাইক্রোটি তানভিরগাঁও নামক এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি গাছের সঙ্গে ধাক্কা খেলে আটজনের প্রাণহানি হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ