শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ১৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মাসুমা হাদির টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু: শোকের ছায়া সিলেট-৩: অবিরাম ছুটছেন মাওলানা রাজু, উজ্জ্বল হচ্ছে জয়ের সম্ভাবনা জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন : তারেক রহমান আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত চালু করার আহ্বান ইউরোচ্যামের হাতপাখা বিজয়ী হলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: পীর সাহেব চরমোনাই বিজয়ী হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব: ইসলামী আন্দোলন প্রার্থী ফিরোজ ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশি হামলার নিন্দা মাওলানা আজহারীর ইশরাককে বিজয়ী করতে আহ্বান পীর সাহেব মধুপুরের

মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিসরে সহস্রাধিক শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরে নিষিদ্ধ সংঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশজুড়ে ১ হাজার ৭০ জনের বেশি শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

সোমবার দেশটির শিক্ষামন্ত্রী তারেক শওকির বক্তব্যকে উদ্ধৃতি করে লন্ডন-ভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরবের বরাতে এ খবর দিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর।

তারেক শওকি বলেন, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে ওই শিক্ষকদের বরখাস্ত করা হয়েছে। তিনি ওই শিক্ষকদের ‘কাজ করার অযোগ্য’ হিসেবে বর্ণনা করেন। এছাড়া মিসরের স্কুলগুলো থেকে ‘ধ্বংসাত্মক’ ও ‘রাজনৈতিকভাবে চরমপন্থি দৃষ্টিভঙ্গি’ দূর করার খাতিরে তাদের বিরুদ্ধে তদন্ত চালু করার প্রতিশ্রুতি দেন।

এদিকে, স্থানীয় গণমাধ্যম আল-মাসরি আল-ইয়োমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বরখাস্ত হওয়া শিক্ষকদের কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অনেকে মিসর ছেড়ে পালিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংঠন হিসেবে ঘোষণা করে তৎকালীন মিসর সরকার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ