সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ঢাকা উত্তরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটিতে স্থান পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা উত্তরের কাউন্সিল অধিবেশন গতকাল ৩০ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

ঢাকা উত্তরের  প্রায় পাঁচ শতাধিক ওলামায়ে কেরামের অংশগ্রহণের মধ্য দিয়ে কাউন্সিলে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা উত্তরের সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।

অধিবেশনে এশার নামাজের আগে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন স্থানীয় আলেম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল্লামা শাহ আহমদ শফির খলিফা মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী। সেক্রেটারি জেনারেলের পদ অলংকৃত করেছেন বায়তুল আমান মাদরাসা-মসজিদ কমপ্লেক্সের মুহতামিম ও খতিব মুফতি নাজমুল হাসান বিন নূরী।

কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক- মাওলানা শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক- মাওলানা আব্দুল্লাহ, ও দপ্তর সম্পাদক মুফতি গাজী সিদ্দিকুর রহমান।

আগামী কিছুদিনের মধ্যেই ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নবগঠিত ঢাকা জেলার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী।

তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের পরিচিতি সভার আয়োজন করা হবে। মধুপুরের পীর সাহেবের উপস্থিতিতে সেখানে আমরা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করব।

স্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, হাফেজ মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা মহিউদ্দিনসহ স্থানীয় খুতাবায়ে মাসাজিদ, আইম্মায়ে মাসাজিদ ও সাভারের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ