শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী

শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষক প্রশিক্ষক (টিচার ট্রেইনার) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের ইংরেজি, আরবি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ বিষয়ের শিক্ষক প্রশিক্ষণের জন্য বিভিন্ন পদে মোট ১৮ জন নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে প্রাক-প্রাথমিক ইংরেজিতে দুইজন নারী এবং প্রাক-প্রাথমিক গণিত ও সাধারণ বিষয়ে দুইজন নারী নেওয়া হবে। প্রাথমিক ইংরেজিতে দুইজন নারী, প্রাথমিক আরবিতে দুইজন পুরুষ ও দুইজন নারী, প্রাথমিক গণিতে দুইজন পুরুষ ও দুইজন নারী এবং প্রাথমিক বিজ্ঞানে দুইজন পুরুষ ও দুইজন নারী নিয়োগ দেওয়া হবে।

পদভেদে যোগ্যতা

প্রাক-প্রাথমিক ইংরেজি: ইংরেজি, ইংরেজি ভাষা শিক্ষণ, টিইএসওএল, ফলিত ভাষাবিজ্ঞান, শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক শিক্ষা, শিশুবিকাশ বা শৈশবকালীন শিক্ষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ বা সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিশুবিকাশ, খেলাভিত্তিক শিক্ষা, ফনিক্স, ভাষা ও সাক্ষরতা শিক্ষণ পদ্ধতিতে ভালো ধারণার পাশাপাশি কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

প্রাক-প্রাথমিক গণিত ও সাধারণ বিষয়: শৈশবকালীন শিক্ষা, শিক্ষা, শিশুবিকাশ, মনোবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাক-প্রাথমিক পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিশুবিকাশ, খেলাভিত্তিক শিক্ষা ও আধুনিক প্রাক-প্রাথমিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

প্রাথমিক ইংরেজি: ইংরেজি, ইংরেজি ভাষা শিক্ষণ, টিইএসওএল, ফলিত ভাষাবিজ্ঞান, শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ইংরেজি শিক্ষণ পদ্ধতি, ফনিক্স, ভাষা ও সাক্ষরতা বিষয়ে দক্ষতার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগ, উপস্থাপনা ও প্রশিক্ষণ পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে।

প্রাথমিক আরবি: আরবি, আরবি ভাষা ও সাহিত্য, আরবি শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক বা মাদরাসা শিক্ষায় কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষক প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। আরবি ভাষা ও প্রাথমিক পর্যায়ে আরবি শিক্ষণ পদ্ধতিতে ভালো দক্ষতা প্রয়োজন।

প্রাথমিক গণিত: গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। গণিত শিক্ষণ পদ্ধতি, সমস্যা সমাধান ও ধারণাভিত্তিক শিক্ষাদানে দক্ষতা থাকতে হবে। সিঙ্গাপুরভিত্তিক গণিত শিক্ষাপদ্ধতিতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রাথমিক বিজ্ঞান: গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের অভিজ্ঞতা প্রয়োজন। বিজ্ঞান শিক্ষণ পদ্ধতি, অনুসন্ধানভিত্তিক শিক্ষা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

যেসব সুবিধা রয়েছে

নিয়োগপ্রাপ্তদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, ভবিষ্য তহবিল সুবিধা, সহায়ক কর্মপরিবেশ এবং পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে। পাশাপাশি ইসলামি পরিবেশে কাজের সুযোগও থাকবে।

চাকরির ধরন স্থায়ী বা চুক্তিভিত্তিক এবং সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদন: https://madrasatussunnah.org/career

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ