সন্ধ্যার নরম আলো পড়েছে উঠোনে। দাদা তার পুরোনো কাঠের চেয়ারে বসে আছেন। নাতি-নাতনিরা গোল হয়ে তাঁর চারপাশে বসেছে। আজকের গল্প শুরুর আগেই দাদা একটু হেসে বললেন, আজ তোমাদের এমন একটি অভিযানের গল্প শোনাব, যেখানে তলোয়ারের ঝনঝনানির চেয়ে বেশি ছিল ধৈর্য, কষ্ট আর আল্লাহর প্রতি অটল বিশ্বাস।
ছোট্ট নাতি জিজ্ঞেস করল, দাদা, যুদ্ধে আবার যুদ্ধই হলো না?
দাদা মুচকি হেসে বললেন, এই কারণেই তো তাবুকের অভিযান এত বিশেষ। শোনো তাহলে...
হিজরির নবম বছর। একদিন মদিনায় খবর এলো, উত্তরের বিশাল রোমান সাম্রাজ্য মুসলিমদের বিরুদ্ধে বড় একটি বাহিনী প্রস্তুত করছে। খবর শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বুঝলেন, শত্রুর আক্র