সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

পাবনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) পাবনার নুরজাহান কনভেনশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ মজলিসে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কর্মপদ্ধতি, কর্মীদের দায়িত্ব ও করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি আদর্শিক চেতনা, নিয়মিত সাংগঠনিক চর্চা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও অগ্রসর সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সংগঠনের আদর্শিক, সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় মহান আল্লাহ তাআলার দরবারে সংগঠনের দ্বীনি মেহনত কবুল হওয়া এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ