শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

একরাশ অভিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| রুনা খাতুন ||

অস্তমিত রবির শেষ আভায়

নিজেকে হারায় বারোংবার,

হৃদ মাঝারে লিখিয়া রাখিয়াছি

মোর না বলা কথার ভাণ্ডার।

 

বসিয়া মুগ্ধ হইয়া তৃণের উপর

চাহিয়া রই ওই কুসুমের ন্যায় রশ্মি পানে

গোধূলি লগ্নে অস্তমিত রশ্মি মাখিয়া

তোমায় নিয়া লিখি কবিতা গোপনে।

 

প্রেমের সূর্যাস্তের আভায় ভাসিয়া

একান্তে উড়িয়া যাই যেন ,

গগনে-পবনে তোমায় খুঁজি নিরবে

স্মৃতি অবশিষ্ট মোর হৃদ গহিনে।

 

শতধীক বসন্ত আসিবে যাইবে

মোর মোর ভাবনার নাহি অবসান!

আবিরে-ফুলে রঙিন এ বিশ্বময়

মোর হৃদয়ে জমানো একরাশ অভিমান।

লেখক: কবি ও সাহিত্যিক

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ