রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব উলামা পরিষদ এর সভাপতি মুফতী হাফিজুদ্দীন সাহেব বলেছেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে। নারী সংস্কার কমিশন কর্তৃক পেশকৃত প্রস্তাবনাগুলো সবই সুস্পষ্ট কুরআন-সুন্নাহ, আদর্শ সমাজ ও সুস্থ সংস্কৃতিবিরোধী। বিভিন্ন ধর্মের নিজস্ব পারিবারিক আইন রয়েছে। হাজার বছর ধরে চর্চিত সে আইনকে বাতিল করে অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব দেয়া বাতুলতা ছাড়া বৈ কি। প্রকারান্তরে নারী কমিশন একক স্যেকুলার পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাব দিয়েছে। এটি ব্যক্তি ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসনের হস্তক্ষেপ এবং সংবিধানের ধর্মীয় স্বাধীনতার মূলনীতির সাথে সাংঘর্ষিক।

শুক্রবার (২৩ মে) বাদ জুমা রামপুরা ব্রীজ থেকে মালিবাগ মোড় পর্যন্ত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে আয়োজিত বিশাল মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি আমিনুল ইসলাম, 
মুফতি মোহাম্মদ আলী, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাহফুজুর রহমান, মুফতী আনিসুর রহমান, মুফতি তাসফীন মাহমুদ, মুফতী সাইফুল্লাহ, মুফতি জামিল, হাফেজ মাওলানা মুফতী আরমান প্রমুখ।

অন্যান বক্তারা বলেন, নারীকে তালাকের সমানাধিকার দেয়ার যে প্রস্তাব নারী সংস্কার কমিশন দিয়েছে, তার মাধ্যমে মূলত ইসলাম নির্ধারিত স্বামী-স্ত্রীর তালাক ব্যবস্থাকে বদলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতির মাধ্যমে ট্রান্সজেন্ডার, সমকামিতা,  অশ্লীলতা ও লুচ্চামীকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক বৈধতা দেয়ার পাঁয়তারা করছে। এসব নোংরামী এবং জাতীয় সংস্কৃতি পরিপন্থী প্রস্তাব কোন মুসলমান তো ভালো সভ্য কোন মানুষ মেনে নিতে পারেনা। তথাকথিত নারী কমিশনের প্রস্তাব কোটি কোটি নারীকে অপমানিত করেছে। মা-বোনদেরকে চরমভাবে ট্রমায় ফেলে দিয়েছে। তাদের হৃদয়ে কুঠারাঘাত করেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ