পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে।
শুক্রবার (২৩ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে। এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মতপার্থক্য, যা ওয়াশিংটনেà¦
