মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ভারী থেকে অতিভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ত্রাণ ও জরুরি সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে নতুন পাকা ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টা ৪৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

তিনি জানান, প্রাথমিক ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হওয়ার পর এখন ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু করেছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল। যাচাই-বাছাই শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারকে নতুন পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ত্রাণ বিতরণের পর ধ্বংসপ্রাপ্ত ঘরের তালিকা করতে মাঠে নেমে পড়েছে আমাদের টিম। এখান থেকে বাছাইকৃত সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩০০ জনকে নতুন পাকা ঘর দেওয়া হবে, ইনশাআল্লাহ।

এর আগে, গত ১২ জুলাই দেওয়া আরেকটি পোস্টেও তিনি ঘোষণা দিয়েছিলেন, এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর নির্মাণ করে দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই আস-সুন্নাহ ফাউন্ডেশন দুর্গত এলাকায় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, গবাদিপশুর খাদ্যসহ বিভিন্ন ধরনের জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে। এবার পুনর্বাসনের অংশ হিসেবে গৃহহারা পরিবারের জন্য স্থায়ী আবাসনের উদ্যোগ নেওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ