রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

খাগড়াছড়িতে "সাইবার সিকিউরিটি বেষ্ট ফর অফিস" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
নুরুল কবির আরমান

নুরুল কবির আরমান,খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আইসিটি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "সাইবার সিকিউরিটি বেষ্ট ফর অফিস" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) বিকালে মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। কোর্স সমন্বয়ক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকার্যালয়ের উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) সলিল চাকমা।

উক্ত প্রশিক্ষণটিতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের ২০(বিশ)জন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণটিতে সাইবার সিকিউরিটি যাবতীয় বিষয় এর পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ওয়েব পোর্টাল নিরাপত্তা বিষয়ে ধারনা প্রদান করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান তার বক্তব্যে বলেন, “বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে এবং অফিসে নিরাপদভাবে তথ্য প্রযুক্তি ব্যবহারের কৌশল রপ্ত করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ