রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

আর নয় খোঁজার ঝামেলা, স্ক্রিনশটই দেখাবে গন্তব্য পথ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো যেন কল্পনাই করা যায় না। কোন কিছু জানতে চাইলে এক ক্লিকেই সেটি হাজির হয় স্মার্টফোনের স্ক্রিনে। গুগল এর নানা ফিচারের মধ্যে গুগল ম্যাপ বিশেষভাবে জনপ্রিয়। যা আজ পুরো বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়। নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত আপডেট হচ্ছে গুগল ম্যাপ। এবার গুগল এনেছে এমন এক চমকপ্রদ ফিচার যার মাধ্যমে আপনি আপনার মোবাইলে নেয়া কোন স্ক্রিনশট থেকেই লোকেশন খুঁজে পেতে পারেন। অর্থাৎ ভবিষ্যতে আলাদা করে কোন স্থান সার্চ করার ঝামেলা আর থাকছে না। 

ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট বা ক্যাফের ছবি দেখলেন এবং সেটির স্ক্রিনশট তুলে রাখলেন ভবিষ্যতে যাওয়ার জন্য। আগে আপনাকে ওই নাম বা লোকেশন আলাদাভাবে গুগল ম্যাপে সার্চ করতে হতো। কিন্তু এখন সেই স্ক্রিনশট থেকেই গুগল ম্যাপ আপনাকে লোকেশন খুঁজে দেবে। 

এই প্রযুক্তির পেছনে রয়েছে গুগল এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি এআই। এই এআই সিস্টেম স্ক্রিনশট স্ক্যান করে সেখানে থাকা লেখা বা ছবি বিশ্লেষণ করে স্থান শনাক্ত করতে পারে। এরপর ব্যবহারকারীর অনুমতি নিয়ে সেই লোকেশন সেভ করে রাখে গুগল ম্যাপ। 

এই ফিচারটি ব্যবহারের জন্য প্রথমেই নিশ্চিত হতে হবে যে আপনার আইফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি আপডেটেড। এরপর গুগল ম্যাপ খুলে ইউ ট্যাবে প্রবেশ করলেই দেখতে পাবেন স্ক্রিনশট নামের একটি নতুন প্রাইভেট লিস্ট যুক্ত হয়েছে। সেখানে ট্যাপ করলেই একটি ডেমোর মাধ্যমে দেখানো হবে কিভাবে এই ফিচারটি কাজ করে। ডেমো দেখার সময় আপনি দেখতে পাবেন কিভাবে একটি রিভিউ স্ক্রিন পপআপ হচ্ছে এবং আপনি চাইলেই সেই স্থানটি আপনার ম্যাপে সেভ করে রাখতে পারেন। ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি সময় বাঁচানো ও আধুনিক প্রযুক্তি নির্ভর দারুণ সুবিধা। 

ভবিষ্যতে আরো উন্নত ফিচার যোগ করে গুগল ম্যাপ আমাদের যাতায়াত এবং জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে বলে প্রত্যাশা। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ