রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গুগল ফটোজে ভিডিও তৈরি করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছবি স্টোর করার জন্য বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয় গুগল ফটোজ। এটি মূলত একটি ক্লাউড সার্ভিস। ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগল ফটোজ ব্যবহার করেন। সহজ ও বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। এমনকি এই অ্যাপ ব্যবহার করে সংরক্ষিত ছবি বা ভিডিও দিয়ে চাইলে হাইলাইট ভিডিও তৈরি করা যায়।

তাহলে চলুন গুগল ফটোজ অ্যাপ ব্যবহার করে হাইলাইট ভিডিও তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক:

. হাইলাইট ভিডিও তৈরির জন্য প্রথমেই স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে।

. তারপর ওপরে ডান দিকে ‘প্লাস’ আইকনে ট্যাপ করতে হবে।

. এরপর পপআপ থেকে হাইলাইট ভিডিও অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠার নিচের দিকে থাকা ‘সিলেক্ট ফটোজ’ ট্যাপ করে ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে।

. এবার ওপরের ডান দিকে থাকা ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করার পর ‘মিউজিক’ আইকনে ক্লিক করে গান যোগ করতে হবে।

. এরপর নিচের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই গুগল ফটোজ অ্যাপের গ্যালারিত হাইলাইট ভিডিও দেখা যাবে। এমনকি পরবর্তী সময়ে ভিডিওটি অ্যাপ থেকে ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ