শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

ফেসবুকে কারও পোস্ট দেখতে না চাইলে কী করবেন ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অনেক সময় নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ফেসবুকে কিছু মানুষকে বন্ধু তালিকায় রাখতে হয়। যাদের অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত পোস্ট নিয়মিত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক নষ্টের ভয়ে চাইলেও বন্ধু তালিকা থেকে তাদের বাদ দেওয়া যায় না।

এ ক্ষেত্রে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা নির্দিষ্ট ব্যক্তিকে আনফলো করে এ সমস্যার সমাধান করা যেতে পারে। এতে করে সেই ব্যক্তি বন্ধুতালিকায় থাকলেও তার কোনো পোস্ট ফেসবুকে দেখা যাবে না। শুধু তা–ই নয়, আনফলো করার বিষয়টিও জানতে পারবেন না।

আনফলো দুইভাবে করা যেতে পারে। চলুন কীভাবে করবেন জেনে নেওয়া যাক:

১. নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করতে হবে।

২. তারপর ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে।

৩. এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।

৪. এবার ‘প্রেফারেন্স’–এর নিচে থাকা ‘নিউজ ফিড’ নির্বাচন করে ‘আনফলো’ অপশনে ক্লিক করলেই নিচে বন্ধুতালিকায় থাকা সবার নাম দেখা যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের পাশে আনফলো বাটন নির্বাচন করতে হবে।

৫. এরপর সেই ব্যক্তির প্রোফাইল দেখা যাওয়ার পর নামের পাশে থাকা আনফলো বাটনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় পদ্ধতিটি হলো নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়ে তাকে আনফলো করা। এ জন্য প্রোফাইলে প্রবেশ করে ফ্রেন্ডস বাটনে ট্যাপ করতে হবে। তারপর প্রদর্শিত অপশন থেকে আনফলো বাটন নির্বাচন করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ