রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কাছে না থাকলেও ফোনের অ্যাপ ডিলিট করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে রয়েছে অসংখ্য ফিচার। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন সুখবর নিয়ে এসেছে। সম্প্রতি ‘রিমোট আনইনস্টল’ নামের সুবিধা চালু করেছে গুগল প্লে স্টোর। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে অন্য স্মার্টফোনের অ্যাপ আনইনস্টল করা যাবে। তবে এর জন্য উভয় স্মার্টফোনে একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।

অনেক সময় আমরা ভুল করে ফোন বাড়িতে রেখে বাইরে চলে আসি। আবার আমাদের সঙ্গে ফোন চুরি হয়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটে। সেক্ষেত্রে ফোনে থাকা ব্যক্তিগত নানান তথ্য যেকোনো সময় বেহাত হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি যেখানেই থাকুন না কেন, গুগলের নতুন সুবিধা কাজে লাগিয়ে ফোনের সেইসব গুরুত্বপূর্ণ অ্যাপ ডিলিট করতে পারবেন। তাহলে চলুন যেনে নেওয়া যাক কিভাবে চালু করবেন:

১. দূর থেকে অ্যাপ আনইনস্টলের জন্য প্রথমে স্মার্টফোনে গুগল প্লে স্টোর চালু করতে হবে।

২. এরপর ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. এবার পপআপ বক্সে থাকা অপশনের মধ্যে ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস’ নির্বাচন করতে হবে।

৪. তারপর পরবর্তী পৃষ্ঠায় ‘ওভারভিউ’–এর পাশে থাকা ‘ম্যানেজ’ অপশন নির্বাচন করে ‘ডিভাইস’ বাটনে ক্লিক করলে একই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যেসব স্মার্টফোন।

৫. গুগল প্লে স্টোরে যুক্ত রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে।

৬. এরপর যে স্মার্টফোন থেকে অ্যাপ আনইনস্টল করতে হবে, সেটি নির্বাচন করলে সেখানে ইনস্টল করার সব অ্যাপের নাম দেখা যাবে।

৭. এবার যে অ্যাপ আনইনস্টল করতে হবে, সেটি ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ‘আনইনস্টল’ বাটনে ক্লিক করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ