শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

টানা ৪৫০ দিন বন্ধ রাখলে বদলে যাবে সিমের মালিকানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেকেই সিম কেনার পর দীর্ঘদিন ব্যবহার করেন না। অর্থাত্ সিমে রিচার্জ করা, কল আদান-প্রদান করা থেকে বিরত থাকেন। একটা সময়ের পর দেখা যায় ওই সিম আর সচল নেই। সবচেয়ে খারাপ লাগে তখনই, যখন দেখা যায় আপনার সিমটি অন্য কেউ ব্যবহার করছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর বন্ধ সিমের মালিকানাসংক্রান্ত একটি নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী, টানা ১৫ মাস বা ৪৫০ দিন সিম বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায়। মোবাইল অপারেটর রবি তাদের গ্রাহকদের এই তথ্যটি ফের মনে করিয়ে দিল।

এদিকে সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে বেসরকারি মোবাইল অপারেটর রবি জানিয়েছে, আপনার যদি কোনো রবি সিম থেকে থাকে যা ১৫ মাসের বেশি সময় ধরে অব্যবহূত, তাহলে ১৩ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় সিমটি চালু করে দিন। অন্যথায় বিটিআরসির নিয়ম অনুযায়ী উক্ত সময়ের পর আর সিমটির মালিকানা দাবি করা যাবে না।

মূলত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়ম অনুযায়ী সিম কোম্পানি কাজটি করে থাকে। নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট সময় সিম ব্যবহার না করা হলে মালিকানা চলে যায়। আর তখন সিম কোম্পানি বৈধভাবে অন্য গ্রাহকের কাছে নম্বরটি বিক্রি করে দেয়।

অনেক সময় বিভিন্ন কারণে প্রয়োজনীয় সিম ছাড়া অন্য সিমগুলো ব্যবহার করা হয়ে ওঠে না। সেক্ষেত্রে সিমগুলো বন্ধ হয়ে পড়ে থাকে দীর্ঘ সময়। এক্ষেত্রে ওই সিমটি হঠাত্ আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু তখন দেখলেন সিমটির মালিকানা পরিবর্তন হয়ে গেছে। এক্ষেত্রে সিম কোম্পানির কোনো দায় থাকে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ