রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

স্মার্টফোন দ্রুত চার্জ করতে ৫ টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সারাক্ষণ ফোন ব্যবহার করতে গিয়ে কখন চার্জ চলে যায়, সেদিকে খেয়ালও থাকে না। ফোনে চার্জ হতে যে সময় লাগে তাতেই অধৈর্য হয়ে পড়েন অনেকে। তবে কিছু টিপস মেনে চললে মোবাইলে চার্জ হবে দ্রুত।

১. মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে রাখার অভ্যাস? এই অভ্যাস কিন্তু চোখের জন্য ভাল নয়। আবার এই অভ্যাসের কারণে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চার্জে দিতে যাওয়ার আগে ফোনের পর্দার ব্রাইটনেস কমিয়ে দিন, দেখবেন খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে।

২. চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলের ইন্টারনেট বন্ধ থাকে তা হলে কিন্তু দ্রুত চার্জ হয়। অনেকেই মোবাইল চার্জে বসিয়ে বিভিন্ন কাজ করেন। তাতে মোবাইলে চার্জ হতে বেশি সময় লাগে।

৩. খুব তাড়া থাকলে মোবাইল ফোন বন্ধ করে তার পরে চার্জে বসান। এতে অল্প সময়েই আপনার ফোনে দ্রুত চার্জ হয়ে যাবে।

৪. চার্জে রেখে অনেকেই ফোনে কথা বলেন। তাতে চার্জ দেরিতে হয়। সেই সঙ্গে বিপদের ঝুঁকিও থাকে। যেকোনও মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। তাই চার্জে বসিয়ে ফোনে কথা না বলাই শ্রেয়।

৫. মোবাইলে চলতে থাকা অ্যাপগুলির জন্যও অনেক সময়ে চার্জ হতে সময় লাগে। চার্জ দেওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। সে রকম হলে সেগুলি বন্ধ করে দিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ