রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গুগল ম্যাপ থেকে অবস্থানের ইতিহাস মুছে ফেলার সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গুগল ম্যাপে অনেকেই ব্যক্তিগত নানা তথ্য দিয়ে রাখেন। যেমন- বাড়ির ছবি, ঠিকানা, গাড়ির নম্বর প্লেট। এতকিছু পাবলিক করাতে আপনি বিপদে পড়তে পারেন যেকোনো মুহূর্তে। এসব তথ্যকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। এছাড়া স্মার্টফোনে লোকেশন চালু থাকলে যেসব জায়গায় যাওয়া হয়েছে সেসবের ইতিহাস গুগল ম্যাপস সংরক্ষণ করে। তবে ব্যক্তিগত গোপনীয়তার জন্য অনেকেই এসব তথ্য অ্যাপে রাখতে চান না। এজন্য গুগল ম্যাপস থেকে অবস্থান সংক্রান্ত তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে।

সার্চ ও লোকেশন ইতিহাস মুছে ফেলবেন যেভাবে: গুগল ম্যাপসের সার্চ ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ম্যাপস অ্যাপে যেতে হবে। এরপর ওপরে ডান দিকে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে সেটিংস নির্বাচন করুন। এরপর নিচে স্ক্রল করে ম্যাপস হিস্ট্রি নির্বাচন করতে হবে। পরের পেজে ডিলিট বাটন চাপতে হবে।


পরবর্তীতে ‘ডিলিট টুডে’, ‘ডিলিট অল টাইম’ ও ‘ডিলিট কাস্টম রেঞ্জ’ অপশন দেখা যাবে। ডিলিট টুডে নির্বাচন করলে সেই দিনের সার্চ ও লোকেশন ইতিহাস মুছে যাবে। ডিলিট অলটাইম চেপে সেই সময় পর্যন্ত সব সার্চ ও লোকেশনের ইতিহাস মুছে ফেলা যাবে। আর কাস্টম রেঞ্জে নির্দিষ্ট দিন নির্ধারণ করে সেই দিনের ইতিহাস মুছে ফেলা যাবে। প্রতিটি অপশন নির্বাচনের পর ওকে বাটন চেপে নিশ্চিত করলেই ইতিহাস মুছে যাবে।

টাইমলাইন ইতিহাস মুছবেন যেভাবে: গুগল ম্যাপস থেকে টাইমলাইন ইতিহাস মুছে ফেলতে অ্যাপে ঢুকে ওপরে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ইউর টাইমলাইনে ট্যাপ করতে হবে। এরপর ওপরে থাকা ডেট বাটনে প্রেস করে নির্দিষ্ট দিন নির্বাচন করে সেই দিনের টাইমলাইন খুঁজে পাওয়া যাবে।

তারপর নির্বাচিত দিনের যে টাইমলাইন মুছে ফেলতে হবে, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিমুভ অপশনে ট্যাপ করতে হবে। এরপর আবার রিমুভ বাটন চাপলেই টাইমলাইন ইতিহাস মুছে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ