শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জিমেইলের বিকল্প এক্সমেইল?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স (সাবেক টুইটার) মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’-এর সঙ্গে পাল্লা দিতে ‘গ্রক’ নামের নিজস্ব চ্যাটবটের পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে। এক্স ব্যবহারকারীরা এটি ব্যবহার করে দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন। এবার ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন গুগলের জনপ্রিয় ই-মেইল সুবিধা জিমেইলের বিকল্প তৈরি করার।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্সমেইল’ নামের ই–মেইল সুবিধা চালুর জন্য কাজ করছে এক্স। এর ফলে এক্স অ্যাপ থেকেই দ্রুত ই-মেইল আদান-প্রদান করা যাবে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য জিমেইল বা অন্য কোনো ই–মেইল সুবিধা ব্যবহার করতে হবে না। তবে কবে নাগাদ এ সুবিধা চালু করা হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

তবে, `এক্সমেইল’ নামে শিগগিরই ইমেইল সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক। গুগলের ইমেইল সেবা জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সমেইলকে প্রতিষ্ঠিত করতে চান এই ধনকুবের।

সম্প্রতি এক্স হ্যান্ডেলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের সিনিয়র সদস্য নাথান ম্যাকগ্রেডির একটি টুইট থেকেই এ খবর চাউর হয়। টুইট করে তিনি জানতে চেয়েছেন, কবে থেকে কার্যকর হবে এক্সমেইল? যার উত্তরও দিয়েছেন মাস্ক।

টেসলা কর্ণধার জানান, পরিষেবা দিতে একেবারে প্রস্তুত এক্সমেইল। ইউজাররা যাতে সেরা ইমেইল পরিষেবা পান, তার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ